কলকাতায় এসে ‘নায়ক’ হিরো আলম, করছেন শুটিং, নিচ্ছেন কত পারিশ্রমিক?
April 3, 2024

কলকাতায় হিরো আলমের নতুন সিনেমা ‘ইমানদার’-এর কাজ শুরু হয়েছে। ‘টোকাই’ সিনেমার পর এটি হিরো আলমের কলকাতায় দ্বিতীয় সিনেমা। ‘ইমানদার’-এর শুটিং কলকাতা ও উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে চলছে। দুটি সিনেমার কাজ শেষ করার আগেই আরও একটি সিনেমার কথা জানালেন তিনি। এবার ‘ইমানদার’ নামে একটি সিনেমায় অভিনয় করবেন হিরো আলম। বুধবার সোশ্যাল মিডিয়াতে এই সিনেমার কথা জানান তিনি।
নতুন লুকে দেখা যাবে হিরো আলমকে। ছেঁড়া জিন্স, জিন্সের জামা, কাঁধে হাতুড়ি এবং মুখে চুরুট সহ হিরো আলমের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন হিরো আলম, এই সিনেমায় অভিনয় করার জন্য ১০ লাখ টাকা নিচ্ছেন হিরো।
‘ইমানদার’-এর পাশাপাশি আরও দুটি সিনেমায় অভিনয় করছেন হিরো আলম। ‘টোকাই’ এবং ‘নায়ক’ নামের এই দুটি সিনেমা এই বছরের মধ্যেই মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।