‘বেআইনি ভাবে নির্মাণ’ করা বাড়িতেই BJP-র কার্যালয়! তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
এবার বেআইনি নির্মাণ করায় সল্টলেকের এফডি ব্লক এ ১৮০ নম্বর বাড়িটিকে নোটিশ ধরাল বিধাননগর পুরনিগম। এদিকে এই বাড়িটিকেই অস্থায়ী নির্বাচনী কার্যালয় করা হয়েছিল BJP-র পক্ষ থেকে। পুরসভার স্পষ্ট জবাব, বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতেই এই চিঠি।
BJP-র সহ বারাসত জেলার সহ সভাপতি মৃগাঙ্ক ভট্টাচার্য বলেন, ‘BJP নির্বাচনী কার্যালয় করেছে এটা ওদের পছন্দ নয়। ওদের পছন্দ অনুযায়ী গাছের পাতা নড়বে কিনা ঠিক হবে। সল্টলেকের ১০০টা নির্মাণের মধ্যে ৯০ টা বেআইনি।’
তিনি আরও বলেন, ‘আমাদের দলের লোকজন বেআইনি নির্মাণ নিয়ে মামলা করেছে। তার প্রেক্ষিতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে। কিন্তু, তা সত্ত্বেও কারও ঘুম ভাঙছে না। বাড়িটা অনেক পুরনো। এখন কেন নজরে এল! আমাদের নির্বাচন কার্যালয় চলবে। বাকি যা যা পদক্ষেপ করার বাড়ি মালিক করবে।’
এই প্রসঙ্গে বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ বাণীব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ গার্ডেনরিচের পর বেআইনি নির্মাণ নিয়ে আমরা আরও কড়া পদক্ষেপ করছি। এদিন কাকতালীয়ভাবে ওই বাড়িতে নোটিশ গিয়েছে। কাল অন্য কোথাও যাবে। বেআইনি নির্মাণ খুঁজে দেখা হচ্ছে। তাদের নোটিশ পাঠানো হচ্ছে। বিজেপির পার্টি অফিস বলে নোটিশ দেওয়া, এমনটা নয়। বাড়ির মালিক কি আদৌ বাড়ির মালিক? BMC-র থেকে জানতে পেরেছি পুরনো বাড়ির মালিক অন্য। পুরসভার বিল্ডিং রুল মোতাবেক কাজ করা হবে।’