‘যত সরাবে, তত জিতব’, স্বামীর বদলিতে প্রতিবাদ স্ত্রী লাভলির, IPS বদলি নিয়ে সরব মুখ্যমন্ত্রীও !

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) সৌম্য রায়কে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন তাঁর স্ত্রী তথা বিধায়িকা লাভলি মৈত্র।

লাভলি এদিন বলেন, ‘নির্বাচন কমিশন, ইডি, সিবিআই সবটাই বিজেপির অঙ্গুলিহেলনে চলে।’বিধায়িকা বলেন, ‘তিনি লিস্ট করে রেখেছেন কাকে কাকে সরাতে হবে।’ যতবার সরাবে, আমরা ততবার জিতব।

তিনি বলেন, ‘বাংলার মানুষ আগামী ৪ তারিখ এর জবাব দেবে।’

আইপিএসকে সরিয়ে দেওয়ার ব্যাপারে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, ‘কারও স্ত্রী বিধায়ক হলে তাঁকে সরিয়ে দিতে হবে, এটা কোথায় লেখা আছে। এ আবার কেমন কথা।’ মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, ‘আমি নির্বাচন কমিশনকে নিয়ে কোনও কথা বলব না। তবে ইডি, সিবিআই যা করছে, বিজেপির মন্ত্রীদের বিরুদ্ধেও তো অনেক কেস, কোন কেস নেই। কতজনকে সরানো হয়েছে?’