পাকিস্তানে পেট্রল 300 টাকা ছুঁইছুঁই, ভারতের থেকে 3 গুণ দামে বিকোচ্ছে জ্বালানি!

বিশ্ববাজারে অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 87 ডলার ছাড়িয়ে গেলেও ভারতে জ্বালানির দামে তেমন কোন প্রভাব পড়েনি। বরং মার্চ মাসে নরেন্দ্র মোদী সরকার লিটার প্রতি 2 টাকা করে জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, পাকিস্তানে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী, লিটার প্রতি পেট্রলের দাম প্রায় 300 টাকা ছুঁয়েছে এবং আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

পাকিস্তানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

চলতি বছরের মার্চে দ্বিতীয়বারের মতো পাক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শাহবাজ শরিফ 15 দিনের মধ্যেই লিটারে প্রায় 10 টাকা করে পেট্রলের দাম বৃদ্ধি করেন।

1 এপ্রিল থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বর্তমানে লাহোর, ইসলামাবাদ, মুলতান, করাচি বা রাওয়ালপিন্ডির মতো শহরগুলিতে 289.41 টাকায় বিক্রি হচ্ছে পেট্রল। গত মাসে যা ছিল 279 টাকা।
হাইস্পিড ডিজেলের বিকোচ্ছে লিটার প্রতি 282 পাকিস্তানি টাকায়।

বিশ্ব বাজারে তেলের দাম

পাক সরকারের যুক্তি, বিশ্ব বাজারে দামি হয়েছে অশোধিত তেল। সেই কারণে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁদের।2 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার ব্যারেল প্রতি ব্রেন্ড ক্রুড 87.71 ডলারে ও WTI ক্রুড 84.05 ডলারে বিক্রি হচ্ছে।দু’টির দাম বৃদ্ধি পেলেও ভারতের ক্ষেত্রে জাতীয় স্তরে জ্বালানির দরে কোনও বদল হয়নি।

ভারতে জ্বালানির দর

এদেশে পেট্রল ও ডিজেল GST-র আওতাভুক্ত নয়। ফলে রাজ্য সরকারগুলি জ্বালানির উপর ইচ্ছেমতো ভ্যাট চাপাতে পারে।এছাড়াও রয়েছে স্থানীয় কিছু কর। যার জেরে ভারতে শহর ভেদে তেলের দামে তারতম্য লক্ষ্য করা যায়।2 এপ্রিল, 2024 তারিখে দিল্লিতে পেট্রল ও ডিজেল বিক্রি হচ্ছে 94.72 টাকা ও 87.62 টাকায়।
মুম্বইতে 104.21 টাকা/লিটার দরে পেট্রল ও 92.15 টাকা/লিটার দরে বিক্রি হচ্ছে ডিজেল।চেন্নাইয়ের ক্ষেত্রে দুই জ্বালানি কিনতে লাগছে যথাক্রমে 100.75 ও 92.34 টাকা।কলকাতায় লিটারে পেট্রল বিক্রি হচ্ছে 103.94