ইতিহাসের আজকের দিনের কিছু উল্লেখনীয় ঘটনা (১ এপ্রিল)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:
১৮৫৫- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় এর প্রথম ভাগ প্রকাশিত হয়।
১৯১২- ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেয়া হয়।
১৯৭১- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই দিনে পাকিস্তানি সেনারা কেরানীগঞ্জ উপজেলায় প্রায় এক হাজার বাঙালিকে হত্যা করে।
১৯৯৮- জাতিসংঘ সাধারণ পরিষদ পবিত্র ঈদুলফিতর ও ঈদুল-আজহা উপলক্ষে জাতিসংঘের স্টাফদের জন্য ২ দিনের ছুটি বাধ্যতামূলক করে।

জন্ম:
১৮০৯- রুশ ঔপন্যাসিক ও ছোটগল্পকার নিকোলাই গোগোল।
১৯২৯- বাংলাদেশি উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সেতার বাদক ও সুরকার আবেদ হোসেন খান।
১৯৩১- চিকিৎসক, প্রাবন্ধিক ও কথাশিল্পী ডা. মোহাম্মদ মোর্তজা।
১৯৩২- বাংলাদেশি চিত্রশিল্পী রশিদ চৌধুরী।
১৯৯৩- বাংলাদেশি নারী ক্রিকেটার জাহানারা আলম।

মৃত্যু:
১৯৫৩- ভারতের স্বাধীনতা যোদ্ধা এবং সুপরিচিত ভারতীয় আইনজীবী আসাফ আলী।

দিবস:
অনেক দেশে এইদিনটি এপ্রিল ফুলস্ ডে বা অল ফুলস্ ডে হিসেবে পরিচিত।