বিজেপির ভরসা নেই ঢাই কিলোর হাতে! ৮ম প্রাথী তালিকায় বাদ সানি দেওল

গত বছর সানি মন্তব্য করেছিলেন, তিনি রাজনীতির উপযুক্ত নন। পরিবর্তে তিনি অভিনয়ে নজর দিতে চান। জাতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সানি দেওল বলেছিলেন, ‘আমি আর ভোটে লড়তে চাই না। আমি অভিনেতাই থাকব এবং যেভাবে দেশর সেবা করেছি সেভাবেই করে যাব। আমি বিশ্বাস করি ভালো অভিনেতা হয়ে এবং ভাল ভাল কাজ করে এই দেশের যুবসমাজকে কিছু দিয়ে যেতে পারব।’
২০১৯ সালের লোকসভা ভোটে সানি দেওল ৮২ হাজার ৪৫৯ ভোটে জয়লাভ করেছিলেন। কংগ্রেস প্রার্থী সুনীল জাখরকে পরাজিত করেন তিনি। তবে সংসদে সানি দেওলের সংসদে অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। তথ্য অনুয়ায়ী, গত বছর সংসদের বাদল অধিবেশনে একদিনও উপস্থিত ছিলেন না অভিনেতা। উপস্থিতির হার তলানিতে। এদিকে, সোশ্যাল মিডিয়ায় দিল্লিতে কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের পদক্ষেপের সমর্থনে নানা মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁকে।
২০১৯ সালে জয়লাভের পর থেকে নিজের কেন্দ্রকে অবহেলা করেছেন সানি দেওল। কেজরিওয়াল বলেন, ‘গতবার আপনারা সবাই সানি দেওয়ালকে ভোট দিয়েছিলেন। কিন্তু উনি কি এখানে আদৌ এসেছেন? কখনওই আসেননি। তাঁকে ভোট দিয়ে কী লাভ হল? আমরা সবাই ভেবেছিলাম উনি একজন বড় অভিনেতা। তাই যদি তাঁকে ভোট দিই, তাহলে উনি নিশ্চয়ই কিছু করবেন। এই বড় মানুষগুলো কিছু করবেন না। তাই নিজেদের ভোট আম আদমিকে দিন। তাঁরা অন্তত আপনার কাজে আসবে।’