রাজধানী এক্সপ্রেসে তল্লাশি রেল পুলিশের, লক্ষ লক্ষ টাকা উদ্ধার হলো যাত্রীর ব্যাগ থেকে

হাওড়া স্টেশনে ডাউন রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে রেল পুলিশ (জিআরপি) উদ্ধার করেছে প্রায় ২৭ লক্ষ টাকা। এক সপ্তাহের ব্যবধানে টানা দ্বিতীয়বারের মতো রাজধানী এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গেছে।

এদিনের ঘটনায় জিআরপি ৫ যাত্রীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের শনিবার আদালতে তোলা হবে।

রেল সূত্রের খবর, রাজধানী এক্সপ্রেস হাওড়া স্টেশনে ঢোকার পর জিআরপি আধিকারিকেরা নজরদারি চালাচ্ছিলেন।তখনই পাঁচ যাত্রীর আচরণ দেখে সন্দেহ হয় তাদের।আটক করে ব্যাগে তল্লাশি চালাতেই ওই বিপুল পরিমাণ টাকার হদিস মেলে।যদিও অভিযুক্তদের দাবি, সোনার গয়না ও পোশাক কিনতেই ওই টাকা নিয়ে তারা কলকাতায় এসেছিলেন।তবে এ ব্যাপারে পুলিশকে বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি অভিযুক্তরা।

উল্লেখ্য, গত ২২ মার্চ ডাউন নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে জিআরপি বাজেয়াপ্ত করেছিল ৫০ লক্ষ ৮৪ হাজার টাকা।
গ্রেপ্তার করা হয় ৬জন যাত্রীকে।এদিন ফের ২৭ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় ব্যপক শোরগোল পড়ে গেছে।ঘটনার নেপথ্যে রাজনৈতিক-যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জিআরপি এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে আনা হয়েছিল এবং কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে।ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এই ঘটনায় রাজনৈতিক-যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।