OMG! বাইকে উঠে অভিনব স্টান্ট করলেন যুবতী! মুহূর্তেই ভাইরাল ভিডিয়ো

সোশ্যাল মিডিয়ায় বাইক স্টান্টের ভিডিও আমরা প্রায়ই দেখে থাকি। কিন্তু আজ আপনাকে পরিচয় করিয়ে দেবো এমন এক মেয়ের সাথে, যার স্টান্ট ভিডিও দেখে হতবাক হবেন এমনকি সেরা স্টান্টম্যানও।
সারা নামের এই মেয়েটি বাইক স্টান্টের জগতে নতুন নাম। সম্প্রতি তার একটি হাই চেয়ার স্টান্ট ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে।
ভাইরাল ভিডিও:
ভিডিওটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে ‘@sarahlezito’ হ্যান্ডেল থেকে।ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে, সারা বাইকে চেয়ারের স্টাইলে পা ঝুলিয়ে বসে আছে।
উচ্চ গতিতে বাইক চালানোর সময়, সে বাইকটিকে এক চাকার উপরে তুলে দেয়।এরপর, সে ছোট বৃত্তে ঘুরতে ঘুরতে বাইকটিকে উচ্চ গতিতে এখান থেকে সেখানে নিয়ে যেতে দেখা যায়।
সারা সম্পর্কে:
সারা একজন স্টান্ট শিল্পী।চলন্ত বাইকে দাঁড়িয়ে এবং এক চাকায় বাইক চালানোর মতো বিপজ্জনক স্টান্ট করে থাকে।তার ইনস্টাগ্রাম পেজে এই স্টান্টগুলির অনেক ভিডিও শেয়ার করেছে।কিছু ভিডিওতে তাকে বাইক থেকে ভারসাম্য হারিয়ে পড়তেও দেখা যায়।