দিল্লিতে বিজেপি হেডকোয়ার্টার ঘেরাওয়ের হুঁশিয়ারি আপের, ডাক দেওয়া হলো কংগ্রেসকেও

সুপ্রিম কোর্টে শুক্রবার কেজরিওয়াল মামলার শুক্রবার সকালে শুনানি রয়েছে। রাজনৈতিক মহলের নজর সেদিকেই।আপ নেতা তথা দিল্লির মন্ত্রী গোপাল রাই বলেন, ‘আমি মুখ্যমন্ত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি কিন্তু, তাঁদের গৃহবন্দি করে রাখা হয়েছে। কোন আইনে এমনটা করা হচ্ছে?’
কেজরিওয়ালের বাসভবনের সামনে আঁটসাঁট নিরাপত্তা। ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ।দিল্লিতে BJP হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ দেখাবে আপ। আহ্বান জানানো হয়েছে কংগ্রেসকেও।সোমবার দেশজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে আম আদমি পার্টি।
প্রসঙ্গত উল্লেখনীয়, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে।
ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে এমন চমকপ্রদ ঘটনা দেখা গেছে।
স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন।
এছাড়া তিনি জেল থেকেই মুখ্যমন্ত্রীর সব দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেত্রী অতিশি। তিনি বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আছেন এবং তিনি থাকবেন।” দিল্লি সরকারে অরবিন্দের পরের অবস্থানেই রয়েছেন অতিশি।