রাজনীতিতে নামলেন কৃষ্ণনগরের ‘রানিমা’, প্রার্থী তালিকা ঘোষণার আগেই যোগ BJP-তে

আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রানি মা অমৃতা রায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে এদিন তিনি বিজেপির পতাকা হাতে তুলে নেন।

রাজনীতিতে যোগদানের আগে রানিমা বলেছিলেন, ‘আমি রাজনীতির কিছু না বুঝলেও বাংলাকে তুলে ধরার ইচ্ছে রয়েছে।’ বিজেপির প্রার্থী হওয়া প্রসঙ্গে অবশ্য কোনও মন্তব্য তিনি করেননি। বলেছিলেন, ‘আগে প্রার্থী তালিকা প্রকাশ করা হোক। তারপর এই প্রসঙ্গে বিস্তারিত মন্তব্য করব।’

মনে করা হচ্ছে, মহুয়া মৈত্রের বিরুদ্ধে রানিমাকে প্রার্থী করতে চলেছে বিজেপি, দাবি স্থানীয় রাজনৈতিক মহলের। যদিও এখনও দিল্লি থেকে বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। গুঞ্জন, বৃহস্পতিবার তা প্রকাশ করা হতে পারে। আর সেই তালিকায় হয়তো থাকতে পারে কৃষ্ণ নগরের রানীমার নাম।