প্রচারে বেরিয়ে বন্ধুর কথা মনে কান্নায় ভেঙে পড়লেন নরেন্দ্র মোদী, কে এই রমেশ?

ভোটের প্রচারে বেড়িয়ে কেঁদে ফেললেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার এক সভায় পুরনো বন্ধুর কথা ভেবে তাঁর চোখ হয়ে উঠলো অশ্রুসিক্ত। সভার মাঝেই আবেগপ্রবণ হয়ে যান প্রধানমন্ত্রী।

আবেগঘন নরেন্দ্র মোদী
তামিলনাড়ুর সালেমের BJP নেতা ভি রমেশ ২০১৩ সালে প্রয়াত হন। এদিন সেই সালেমে দাঁড়িয়ে একটি জনসভার মাঝে নরেন্দ্র মোদীর গলায় শোনা যায় তাঁর কথা। ‘অডিটর’ রমেশের নাম নিতেই গলা কেঁপে ওঠে তাঁর। স্বর ভারী যায়। কান্না চেপে রাখতে পারেননি মোদী।

নরেন্দ্র মোদী বলেন, ‘আমার অডিটর রমেশের কথা আজ খুব মনে পড়ছে।’ এই লাইন শেষ করতে না করতেই গলা ভারী হয়ে আসে তাঁর। কিছুক্ষণ বক্তব্য থামিয়ে সামনে রাখা জলের গ্লাস হাতে তুলে জল খান। খানিকটা ধাতস্ত হয়ে আবার বক্তব্য শুরু করেন।

তিনি বলেন, ‘আফসোস আমার বন্ধু রমেশ আর আজ আমাদের মধ্যে নেই। ও দলের জন্য নিবেদিত প্রাণ ছিল। সুবক্তা ছিল। কিন্তু, তাঁকে খুন করে দেওয়া হয়েছে।’

সালেমের সভা থেকে লক্ষ্মণনের কথাও বলেন। মোদী বলেন, ‘লক্ষ্মণনের অবদান দলের প্রতি চিরস্মরণীয় হয়ে থাকবে। জরুরি অবস্থার সময় তাঁর ভূমিকা অতুলনীয়। তামিলনাড়ুতে দলের শক্তি বৃদ্ধির লক্ষ্যে কাজ করেছিলেন এই নেতা। এই রাজ্যে অনেকগুলি স্কুল খোলার পিছনেও তাঁর উদ্যোগ রয়েছে।’