ক্লাসেরুমে ফোন ঘাঁটলেই কড়া সাজা, শিক্ষক-শিক্ষিকাদের দেওয়া হল বড় নির্দেশ

শিক্ষা দফতরের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাদের জন্য একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী:ক্লাস চলাকালীন শিক্ষক-শিক্ষিকারা জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।প্রধান শিক্ষককে না জানিয়ে শিক্ষক-শিক্ষিকারা ছুটি নিতে পারবেন না।

মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে:
শিক্ষক-শিক্ষিকাদের ক্লাসের পুরো সময়টা ছাত্র-ছাত্রীদের জন্য ব্যয় করতে হবে।জরুরি প্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করতে হলে শিক্ষকদের ক্লাসের বাইরে যেতে হবে।এই নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকাকে কড়া শাস্তির মুখে পড়তে হবে।

ছুটির ক্ষেত্রে:
স্কুলে শিক্ষক-শিক্ষিকার মোট সংখ্যার উপর নির্ভর করে একদিনে কতজন ছুটি নিতে পারবেন তা ঠিক করা হবে।শিক্ষক-শিক্ষিকাদের আগে থেকে প্রধান শিক্ষককে জানিয়ে ছুটির আবেদন করতে হবে।একই দিনে অনেকে একসঙ্গে ছুটি নিয়ে নিলে পড়াশোনার ব্যাঘাত ঘটে। এই কারণেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।উল্লেখ্য, আগামী বছর থেকে নতুন সেমেস্টার পদ্ধতি চালু করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এর জন্য 11 বছর পর পাঠ্যসূচিতে আনা হচ্ছে আমূল বদল। পাশাপাশি চালু হচ্ছে ‘টিচিং লার্নিং’ পদ্ধতি।

এই আবহে শিক্ষক-শিক্ষিকারা যাতে ক্লাসে যাওয়ার পর এক মুহূর্ত সময় নষ্ট না করেন, তার জন্যেই মোবাইল ফোন সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর। পাশাপাশি, ছুটির বিষয় নিয়েও একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।