TCS-এ 15 শতাংশের বেতন বৃদ্ধি! জেনেনিন কোন কর্মচারীদের মাইনে বাড়বে সবথেকে বেশি?

2023-24 আর্থিক বছর শেষ হতে চলেছে। বেতন বৃদ্ধির আলোচনায় মুখরিত বিভিন্ন কোম্পানি। দেশের সর্ববৃহৎ আইটি কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)ও এর ব্যতিক্রম নয়।

বিভিন্ন রিপোর্ট অনুসারে:

অসাধারণ পারফর্ম করা কর্মীদের বেতন 12 থেকে 15% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।অফসাইট কর্মীদের জন্য বেতন বৃদ্ধির হার 7-8% হতে পারে।
অনসাইট কর্মীদের বেতন 2024-25 আর্থিক বছরে 2-4% বৃদ্ধি পেতে পারে।

নতুন বেতন হার 2024 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হবে। TCS কর্মীদের প্রমোশন দেওয়ার ক্ষেত্রেও সচেতন। 2024-25 অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে প্রমোশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উল্লেখ্য, TCS ডিসেম্বরে শেষ হওয়া কোয়ার্টারে 11,058 কোটি টাকার নেট প্রফিট করেছে, যা 2022 সালের ডিসেম্বর কোয়ার্টারের তুলনায় 2% বেশি।

এই বছর TCS-এ বেতন বৃদ্ধির ক্ষেত্রে ‘ওয়ার্ক ফ্রম হোম’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। 2023 সালের শেষের দিক থেকে TCS বেশিরভাগ কর্মীদের অফিসে ফিরিয়ে আনার চেষ্টা করছিল। 1 ফেব্রুয়ারি থেকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বন্ধ করে TCS কর্তৃপক্ষ বেতন বৃদ্ধি ও ভ্যারিয়েবল পে-কে অফিসে আসার সাথে যুক্ত করে।

বর্তমানে TCS কর্মীদের সপ্তাহে 5 দিন অফিসে কাজ করতে হচ্ছে।