মাছ-তরকারি রান্নায় লকেট, পরিবেশন রচনার! অন্য ভূমিকায় ধরা দিলেন হুগলির দুই প্রার্থী

লোকসভা ইলেকশনের দিন হয়ে গেছে ঘোষণা আর এবার বাংলার হুগলি লোকসভা কেন্দ্রে দুই অভিনেত্রীর রাজনৈতিক লড়াই মে উঠেছে। বিজেপির হয়ে ফের একবার ওই কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে ওই আসনে প্রার্থী হিসেবে ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছে তৃণমূল।
আজ ভোট প্রচারে দুই অভিনেত্রীকে দেখা গেলো দুই অভিনব ভূমিকায়। কেউ করলেন রান্না আবার কেউ করলেন খাবার পরিবেশন।
মঙ্গলবার হুগলির পোলবা রাজহাট পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করেন লকেট চট্টোপাধ্যায়। ও রচনা ব্যানার্জি কে। রাজহাট ওলাবিবিতলায় চলছে রান্না পুজো উৎসব। আর সেই উৎসবে অংশ গ্রহণ করে রান্না করলেন লকেট চ্যাটার্জি ও পরবর্তীতে সেখানে খাবার পরিবেশন করলেন রচনা ব্যানার্জি।
এদিন লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা মানুষের মধ্যে মিশে যাই এবং সবসময় মানুষের সঙ্গে থাকি। মানুষ ভালোবেসে বলছে একটু খুন্তি কড়াটা মেরে দিয়ে যান। ভালো লাগছে ডাকছে, বাড়িতে তো রান্না করিই। এখানে এসেও ভালো লাগছে। আমিও ২০ -৩০ জনের রান্না করতে পারি। আলু পটলের তরকারি আর মাছ ভাজা রান্না করেছি।’