SPORTS: সূর্যকুমারের আইপিএল অংশগ্রহণ অনিশ্চিত, এনসিএ পরীক্ষায় ফেল!

মুম্বই ইন্ডিয়ান্সের জন্য বড় ধাক্কা! দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকেই গোড়ালির চোটে আক্রান্ত সূর্যকুমার যাদব আইপিএলের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। আজ ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে ফিটনেস পরীক্ষায় ফেল করায় তার আইপিএল অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
মুম্বই ইন্ডিয়ান্স ২৪ মার্চ গুজরাট টাইটান্স-এর বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলবে। সূর্য এই ম্যাচে খেলতে না পারলে দলের জন্য বড় ক্ষতি হবে। এনসিএ ২১ মার্চ সূর্য-এর আরেকটি ফিটনেস পরীক্ষা নেবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি আইপিএল-এর দ্বিতীয় ম্যাচ থেকে খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে।
এনসিএ শ্রেয়স অয়্যার-কে শর্ত দিয়ে আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছে। লোকেশ রাহুল-কেও আইপিএল-এর প্রথম দিকে উইকেটকিপিং করতে বারণ করা হয়েছে। সূর্য-কেও এনসিএ শর্ত দিয়ে ছাড়পত্র দেবে কিনা তা এখনও দেখার বাকি।
মুম্বই ইন্ডিয়ান্স-এর প্র্যাকটিস ম্যাচগুলি বন্ধ দরজায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।