BigNews: ভারতে কবে থেকে চলবে বুলেট ট্রেন? বড় খবর জানালেন খোদ রেলমন্ত্রী

ভারতের রেলপথে দ্রুতগতির যুগের সূচনা হতে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি ‘রাইজিং ভারত’ নামক একটি অনুষ্ঠানে জানিয়েছেন যে, ২০২৬ সালে দেশে বুলেট ট্রেন চালু হবে।

প্রথম ট্রেনটি মুম্বই ও আহমেদাবাদ রুটে চালানোর পরিকল্পনা করা হয়েছে। এই ট্রেনটি চালু হলে মুম্বই, থানে, ভাপি, সুরাট, ভাদোদরা, আনন্দ এবং আহমেদাবাদ শহরের লোকেরা দারুণভাবে উপকৃত হবেন।

রেলমন্ত্রী জানিয়েছেন যে, বুলেট ট্রেন চালু হওয়ার পর এটি দেশের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক এলাকা হিসেবে উঠে আসবে। এই ট্রেনটি চালানোর ফলে যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে এবং অর্থনীতিরও উন্নতি হবে।

বর্তমানে 284 কিলোমিটার বুলেট ট্রেন ট্র্যাকের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। রেলমন্ত্রী জানান, অন্য দেশে সাধারণত বুলেট ট্রেনের প্রকল্প শেষ করতে প্রায় 20 বছর সময় লাগে, কিন্তু ভারতে কত তাড়াতাড়ি শেষ হচ্ছে।

এই অনুষ্ঠান থেকে কংগ্রেসকেও আক্রমণ করেন রেলমন্ত্রী। তিনি বলেন, দেশের রেল পরিষেবায় উন্নতি ঘটানোর ক্ষেত্রে কংগ্রেস 40 বছর সময় নষ্ট করেছেন। 2016 সালের পর রেল যে ক্রমেই আধুনিক হয়ে উঠছে, তাও স্মরণ করিয়ে দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।

বুলেট ট্রেন চালু হওয়া ভারতের রেলপথের জন্য একটি যুগান্তকারী ঘটনা হবে। এই ট্রেনটি চালু হলে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।