BigNews: মানুষের কপালে চিন্তার ভাঁজ! বাড়তে চলেছে প্যারাসিটামল সহ ৮০০ ওষুধের দাম?

মূল্যবৃদ্ধির (Inflation) জেরে জর্জরিত সাধারণ মানুষের জন্য আরেকটি খারাপ খবর। খবর‌ে বলা হচ্ছে, শীঘ্রই প্রয়োজনীয় ওষুধপত্রের দাম (Medicine Price) বাড়তে চলেছে। ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক এবং প্রায় ৮০০টির মত হার্টের ওষুধের দাম বৃদ্ধির তালিকায় রয়েছে।

ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, বার্ষিক পাইকারি মূল্য সূচকের পরিবর্তন অনুসারে সরকার ওষুধ কোম্পানিগুলোকে দাম বাড়ানোর অনুমতি দিতে প্রস্তুত। সূত্রের খবর, ০.০০৫৫% হারে বৃদ্ধি পেতে পারে ওষুধের দাম। তবে, গত ২০২২ এবং ২০২৩ সালে যথাক্রমে ১২% এবং ১০% হারে বৃদ্ধি পেয়েছিল ওষুধের দাম। সেই তুলনায় চলতি বছরের অঙ্ক অনেকটাই কম।

ফার্মা কোম্পানিগুলির দাবি, গত কয়েক বছরে ওষুধ তৈরিতে ব্যবহৃত উপাদানের দাম ১৫ থেকে ১৩০ শতাংশ বেড়েছে। যার মধ্যে প্যারাসিটামলের দাম বেড়েছিল ১৩০% এবং এক্সিপিয়েন্টের দাম বেড়েছে ১৮-২৬২%। অন্যদিকে গ্লিসারিন এবং প্রোপিলিন গ্লাইকোল, সিরাপ সহ দ্রাবকগুলির দাম যথাক্রমে ২৬৩% এবং ৮৩% বৃদ্ধি পেয়েছে। ব্যয়বহুল হয়ে উঠেছে মধ্যবর্তী পণ্যগুলিও ১১% থেকে ১৭৫%। পেনিসিলিন জি এর দাম বেড়েছে প্রায় ১৭২%।

ইতিপূর্বেই ১০০০ টিরও বেশি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা ওষুধের দাম বাড়ানোর অনুমতি চেয়ে সরকারের কাছে অনুমতি চেয়েছিল। তাদের মতে, ফার্মা ইন্ডাস্ট্রি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সাথে লড়াই করছে।

প্রয়োজনীয় ওষুধ কী কী?

তালিকায় এমন অনেক ওষুধ রয়েছে মার্কেটে যাদের চাহিদা সবচেয়ে বেশি। বিশেষ করে:

প্যারাসিটামলের মতো ওষুধ
অ্যাজিথ্রোমাইসিনের মতো অ্যান্টিবায়োটিক
অ্যান্টি-অ্যানিমিয়া ওষুধ
ভিটামিন এবং মিনারেল
এই ওষুধের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জন্য বড় ধাক্কা হতে পারে। বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন এবং নিয়মিত ওষুধ খেতে হয় তাদের জন্য।