মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ, কমিশনের দ্বারস্থ হলো তৃণমূল

তৃণমূল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে । প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের প্রচারের জন্য ব্যবহার করা যাবে না সরকারি পরিবহণ, যন্ত্র বা নিরাপত্তারক্ষী। তৃণমূলের দাবি, ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করে মোদী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে।
Complaint against PM Modi with ECI for violating code of conduct 👇
Filed a complaint with the Election Commission against Modi for using an Indian Air Force helicopter to attend an election rally in AC 96-Chilakaluripet in Palnadu, Andhra Pradesh yesterday
EC rules prohibit… pic.twitter.com/vHp8ooE32Z
— Saket Gokhale (@SaketGokhale) March 18, 2024
সাকেত এক্স হ্য়ান্ডেলে লিখেছে, ‘নির্বাচনী আচরণবিধি ভঙ্গের জন্য অভিযোগ দায়ের করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। রবিবার অন্ধ্রপ্রদেশের পালনাডুর চিলাকালুরিপেটে একটি নির্বাচনী সমাবেশে যোগ দিতে তিনি ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করেছেন তিনি। নির্বাচন কমিশনের নিয়মে, প্রচারে জন্য সরকারি পরিবহণ ব্য়বহারে নিষেধাজ্ঞা রয়েছে। নির্বাচনী প্রচারে বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহারের জন্য নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্য়বস্থা নেয় কিনা বা তদন্ত শুরু করে কি না সেই দিকেই নজর।’