‘আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা’, মুখ্যমন্ত্রীর চোট নিয়ে দাবি SSKM-এর অধিকর্তার

মাথায় চোট লেগে আহত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার গুরুতর আহত হওয়ার ছবি প্রথম প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। এরপরই তার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট দিতে থাকেন ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

এক্স বার্তায় নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জীর দ্রুত সুস্থতার পাশাপাশি সুস্বাস্থ্যের কামনা করেছেন।

ভারতের ভাইস-প্রেসিডেন্ট জগদীপ ধনকার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং মমতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

কলকাতার হাজরার বাড়িতে পেছন থেকে ধাক্কা লাগার কারণে পড়ে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তাতেই মুখ থুবড়ে পড়েন মমতা। এতে মাথায় গভীরভাবে কেটে যায়, নাকেও চোট পান মুখ্যমন্ত্রী। চিকিৎসা শেষে রাতেই হাসপাতাল থেকে হাজরার বাড়িতে ফিরে যান তিনি।

আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা’করা হয়েছে। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) চোট নিয়ে এমনটাই দাবি করলেন এসএসকেএমের (SSKM) অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এসএসকেএম কর্তা বলেন, ‘মুখ্যমন্ত্রীকে পিছন থেকে শারীরিকভাবে কেউ ধাক্কা মেরেছেন, এটা বলতে চাইনি। পিছন থেকে ধাক্কা দেওয়ার অনুভূতির কথা বলা হয়েছিল। আসলে পড়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর মনে হয়েছিল, তাঁকে কেউ ধাক্কা মেরেছেন। শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় এরকম মনে হয়। কিন্তু আসলে সত্যি সত্যি কেউ তাঁকে ধাক্কা মারেনি। এটা তাঁর মনে হয়েছিল।’