উচ্চমাধ্যমিকের প্রথম সিমেস্টার হবে OMR শিটে, জেনেনিন কী বলছে সংসদ?

১০ বছর পর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস (HS New Syllabus) ঘোষণা করা হয়েছে। সর্বভারতীয় বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিলেবাস তৈরি করা হয়েছে।
কী কী পরিবর্তন আনা হয়েছে?
মোট ৬২টি বিষয়। এর মধ্যে ৪৯টির সিলেবাস পরিবর্তন হচ্ছে।১৩টি ভোকেশনাল সাবজেক্টের সিলেবাস পরিবর্তন হয়নি।১১ বছর আগে শেষ সিলেবাস সংশোধন হয়েছিল।নতুন সিলেবাসে প্রোজেক্ট ও ইন্টার্নশিপ সংযুক্ত হচ্ছে।
পড়াশোনার সময়:
প্রত্যেক বছর প্রতিটি বিষয়ের পড়াশোনার জন্য স্কুলে ২০০ ঘণ্টা নির্ধারিত থাকবে।প্রথম সিমেস্টারের জন্য ১০০ ঘণ্টা পড়াশোনা।
দ্বিতীয় সিমেস্টারের জন্য ৮০ ঘণ্টা।আর ২০ ঘণ্টা ‘রেমিডিয়াল ক্লাসে’ অথবা হোম ‘অ্যাসাইমেন্টের’ জন্য।এর মধ্যেই থাকবে প্রোজেক্ট ও ইন্টার্নসিপও।
সিমেস্টার সিস্টেম:
নতুন শিক্ষানীতিতে সিমেস্টার সিস্টেম চালু হচ্ছে।একাদশ ও দ্বাদশে সিমেস্টার সিস্টেম ইমপ্লিমেন্ট হচ্ছে।২০২৫-২৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা সিমেস্টার পদ্ধতিতে হবে।প্রত্যেক স্কুলকে নোটিফিকেশনের মাধ্যমে সামার ক্যাম্প করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষা:
একাদশ শ্রেণিতে যে দুটি পরীক্ষা হবে, প্রথম সিমেস্টার – OMR শিটে
তা গণ্য হবে প্রথম ও দ্বিতীয় সিমেস্টার হিসাবে।দ্বাদশ শ্রেণিতে যে দুটি পরীক্ষা হবে, তা গণ্য হবে তৃতীয় ও চতুর্থ সিমেস্টার হিসাবে।৭০ নম্বর লিখিত, ৩০ নম্বর প্র্যাকটিক্যাল থাকবে।প্রত্যেক সিমেস্টারের জন্য বরাদ্দ ৩৫ নম্বর।প্র্যাকটিক্যাল পরীক্ষা লিখিত পরীক্ষার শেষে হবে।
প্র্যাকটিক্যাল না থাকলে ৮০ নম্বর লিখিত পরীক্ষা হবে।২০ নম্বর প্র্যাকটিক্যাল।৭০-এ পরীক্ষা হলে ২১ পেলে পাশ বলে বিবেচিত হবে।৮০ নম্বরের মধ্যে ২৪ পেলে পাশ বলে গণ্য করা হবে।
কোন বিষয়গুলিতে পরিবর্তন বেশি?
বাংলাতে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে।গদ্য ও পদ্য পরিবর্তন হয়েছে।গুজরাটি, ফ্রেঞ্চ, পাঞ্জাবি- এই তিনটি বিষয় বাদ দেওয়া হচ্ছে। ক