বাংলা-সহ একাধিক রাজ্যে 10 নতুন বন্দে ভারত চালু করলেন মোদী, জেনেনিন চলবে কোন রুটে?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশজুড়ে আরও ১০ টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন। এর ফলে দেশের মোট বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেল।

প্রধানমন্ত্রীর বক্তব্য:
ট্রেনগুলি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “গত ১০ বছরে দেশের উন্নয়নে যে যে কাজ হয়েছে, এটা তার ট্রেলার মাত্র।” তিনি আরও বলেন, “আজকের দিনটি ইচ্ছাশক্তির একটি জীবন্ত প্রমাণ। দেশের যুবকরা সিদ্ধান্ত নেবে তাঁরা কী ধরনের দেশ এবং রেলপথ চাইছে।”

বাংলায় বন্দে ভারত এক্সপ্রেস:

এই নতুন ট্রেনগুলির মধ্যে একটি নিউ জলপাইগুড়ি-পটনা রুটে চলাচল করবে। এর ফলে পশ্চিমবঙ্গে মোট বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যা ৬ হল।

বন্দে ভারত রুট সম্প্রসারণ:

নতুন ট্রেনগুলির রুট:

অহমেদাবাদ-মুম্বাই সেন্ট্রাল
সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম
মুসৌরি-চেন্নাই
পটনা-লখনউ
নিউ জলপাইগুড়ি-পটনা
পুরী-বিশাখাপত্তনম
লখনউ-দেহরাদুন
কালাবুরাগি-বেঙ্গালুরু
রাঁচি-বারাণসী
খাজুরাহো-দিল্লি (নিজামউদ্দিন)

আরও ৪ টি বন্দে ভারত এক্সপ্রেসের রুট সম্প্রসারণ করা হয়েছে:

অহমেদাবাদ-জামনগর ট্রেনটিকে দ্বারকা পর্যন্ত টানা হয়েছে।আজমির-দিল্লি রুটকে চণ্ডীগড় পর্যন্ত বাড়ানো হয়েছে।
গোরখপুর-লখনউ বন্দে ভারতকে প্রয়াগরাজ পর্যন্ত লম্বা করা হচ্ছে।তিরুঅনন্তপুরম-কাসাড়গড় বন্দে ভারত এক্সপ্রেসকে মেঙ্গালুরু পর্যন্ত চালানো হবে।

দেশজুড়ে দ্রুতগতির বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যা বৃদ্ধি এবং রুট সম্প্রসারণ দেশের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।