‘লোকে বলবে তুমি BJP!’ বিয়ার বাইসেপসকে কেন এমন বললেন প্রধানমন্ত্রী মোদী?

ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়া, যিনি বিয়ারবাইসেপস নামেই বেশি পরিচিত, তিনি ‘ডিসরাপটার অফ দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার নয়াদিল্লিতে আয়োজিত প্রথম ‘ন্যাশনাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড’-এ তাকে এই পুরস্কার তুলে দেন।
বিয়ারবাইসেপসের হাতে পুরস্কার তুলে দিতে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর থেকে ফিটনেস টিপস চান। রণবীর আল্লাবাদিয়া ওরফে বিয়ারবাইসেপস বলেন, ‘যোগা এবং মেডিটেশন করুন।’ জবাবে মোদী বলেন, ‘এ বাবা! লোকজন তো বলবে আপনি মোদীজির সমর্থনে কথা বলছেন। আপনাকে BJP বলে দাগিয়ে দেবে!’
এই অনুষ্ঠানে বিহারের লোকসংগীত শিল্পী মৈথিলী ঠাকুরকে ‘কালচার অ্যাম্বাসেডর অফ দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
কোন কনটেন্ট ক্রিয়েটার কী পুরস্কার পেলেন?
কনটেন্ট ক্রিয়েটার পুরস্কার বিভাগ
কীর্তিকা গোবিন্দদাসী সর্বশ্রেষ্ঠ গল্পকার
রণবীর আল্লাহবাদিয়া (বিয়ারবাইসেপস) ডিসরাপটার অফ দ্য ইয়ার
পংক্তি পাণ্ডে গ্রিন চ্যাম্পিয়ন
জয়া কিশোরী সামাজিক পরিবর্তন
মৈথিলী ঠাকুর সংস্কৃতির রাজদূত
ডু হিকস আন্তর্জাতিক রচনাকার
আমিয়া জানি (কার্লি টেলস) ভ্রমণ
গৌরব চৌধুরী প্রযুক্তি
মলহার কলাম্বে স্বচ্ছ্বতা
জাহ্নবী সিংহ হেরিটেজ ফ্যাশন
RJ রৌণক সর্বশ্রেষ্ঠ ক্রিয়েটার
নমন দেশমুখ শিক্ষা
অঙ্কিত বয়ানপুরিয়া স্বাস্থ্য
নিশ্চয় (ট্রিগর ইনসান) গেমিং
অরিদমন শ্রেষ্ঠ মাইক্রো ক্রিয়েটার
পীযূষ পুরোহিত শ্রেষ্ঠ ন্যানো ক্রিয়ার
অমন গুপ্তা সেলেব্রিটি ক্রিয়েটার
মিনি স্কার্ট নিয়ে বিতর্কে মোদীর মন্তব্য
এই অনুষ্ঠানে মোদী মহিলাদের পোশাকের দৈর্ঘ্য নিয়ে চলা বিতর্কে মুখ খোলেন। তিনি বলেন, ‘মিনি স্কার্ট পোশাকটিকে অনেকেই পাশ্চাত্যের অনুকরণ এবং আধুনিক ফ্যাশন হিসেবে দেখেন। কিন্তু, আদতে না নয়। ভারতে হাজার হাজার বছর আগেও এই ফ্যাশন ছিল। এটি প্রাচীন ভারতীয় সংস্কৃতির পরিচয় বহন করে। কোনারকের সূর্য মন্দিরে সেই নিদর্শন রয়েছে। সেখানে দেওয়া আঁকা মহিলাদের ভাস্কর্যগুলিতে মিনি স্কার্ট পরানো রয়েছে। হাতে রয়েছে পার্স। এর থেকেই বোঝা যায় সে যুগে মিনি স্কার্টের ফ্যাশন ছিল।’