শিবরাত্রিতে ৩০ বছর পর জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে শিবরাত্রি পালন, মুসলিমদের ভিড় কমানোর আর্জি

মহাশিবরাত্রির আবহে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথ মন্দিরে ভক্ত সমাগমে ভেসে গেছে পুরো বারাণসী। মঙ্গলারতির সময় লাখ লাখ দর্শনার্থী জড়ো হয়েছিলেন বাবা বিশ্বনাথ ধামে। মন্দির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৩ লাখ ৮৮ হাজার ৬ জন পুণ্যার্থী দর্শন করেছেন।
মামলাকারী হিন্দু মহিলার দল বলেন, ‘মহাশিবরাত্রি উপলক্ষে বাবা বিশ্বনাথের দর্শনে এসেছিলাম। আদিবিশ্বেশ্বর এবং শৃঙ্গার গৌরির মুক্তির জন্য আমরা যে লড়াই লড়ছি, তাতে জয় পাওয়ার জন্য প্রার্থনা জানিয়েছি। জ্ঞানবাপীর বেসমেন্টে আটকে থাকা আদিবিশ্বেশ্বর শীঘ্রই মুক্তি পান, এটাই চাই আমরা। সেই কারণেই বেসমেন্টের বিগ্রহ দর্শন এবং পুজো করি। বেসমেন্টের পরিক্রমাও করেছি আমরা।’
জ্ঞানবাপীতেও ভিড়:
এদিকে, তিন দশক পর জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে শিবের বিগ্রহে পুজোর আয়োজনে ভিড় জমেছিল বিপুল সংখ্যক ভক্তের। মামলাকারী মহিলারা, তাঁদের আইনজীবীও উপস্থিত ছিলেন। জ্ঞানবাপীর অন্দরে শিবের পুজো সম্পন্ন করে মামলাকারী মহিলারা কাশী বিশ্বনাথের মন্দিরে প্রার্থনা করেন। তাঁদের আশা, শীঘ্রই যেন জ্ঞানবাপীতে বন্দি আদিবিশ্বেশ্বরের মুক্তি পান।
৩০ বছর পর পুজো:
৩০ বছর পর জ্ঞানবাপীর মসজিদের অন্দরে শিবরাত্রিতে পুজো করা হল। প্রস্থান গেটের সামনে থেকে বেসমেন্টে শিবের বিগ্রহ দর্শনের সুযোগ পান ভক্তরা।