সরকারি কর্মীদের বাড়লো চিন্তা! DA সংক্রান্ত বিজ্ঞপ্তি ফিরিয়ে নিল রাজ্য, শোরগোল রাজ্যে

হিমাচল প্রদেশ সরকার আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে জারি করা বিজ্ঞপ্তি ফিরিয়ে নিয়েছে।

৪ মার্চ, ২০২৪ তারিখে হিমাচল সরকারের অর্থ দপ্তর ডিএ বৃদ্ধি নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে স্থায়ী রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বেতনক্রম সংশোধনের নিরিখে ‘এরিয়ার’ প্রদান করা হবে।পাশাপাশি ২০২২ সালের জুলাই মাস থেকে বর্ধিত মহার্ঘ ভাতা বকেয়া প্রদান করা হবে বলেও জানানো হয়।কিন্তু মাত্র ২৪ ঘন্টা পর, ৫ মার্চ, ২০২৪ তারিখে অর্থ দপ্তর আরেকটি বিজ্ঞপ্তি জারি করে ৪ মার্চের বিজ্ঞপ্তিটি ফিরিয়ে নেয়।

বিজ্ঞপ্তি ফিরিয়ে নেওয়ার কারণ সম্পর্কে অর্থ দপ্তরের তরফে কোনো মন্তব্য করা হয়নি।

মুখ্যমন্ত্রীর ঘোষণা:
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখি টুইটে জানান, ২০২২ সালের জুলাই মাস থেকে বর্ধিত মহার্ঘ ভাতা বকেয়া প্রদান করা হবে।তিনি জানান, রাজ্য সরকারি কর্মীরা এখন থেকে ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন, যা পূর্বে ৩৪ শতাংশ ছিল।

এই সিদ্ধান্তের ফলে রাজ্যের 2.15 লাখেরও বেশি কর্মচারী এবং 90,000 পেনশনভোগী প্রভাবিত হবেন।