“যেখানেই দাঁড়াবেন, সেখানেই হারবেন”-বিচারপতি গাঙ্গুলিকে আক্রমণ কল্যাণের

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি নিয়োগ দুর্নীতি মামলার একাধিক উল্লেখযোগ্য নির্দেশের জন্য পরিচিত, তিনি আজকের দিনে তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তার নির্দেশ অনুসারে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল করা হয়েছিল। চাকরিপ্রার্থীদের কাছে তিনি ছিলেন একজন ভগবানের মতো।
কিন্তু, আজকের দিনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত দিয়েছেন। তার এই ঘোষণার পর রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন পড়ে গেছে।
এ বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি প্রথম থেকে বলেছি বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিচার করছেন। আজ প্রমান হল। এর আগে শুভেন্দু-রাজীবরা যখন বিজেপিতে যায়, আমি আট মাস আগে বলে দিয়েছিলাম।’সাংসদ বলেন, ‘বাংলা নয় ভারতবর্ষের বিচার ব্যবস্থার একটা কলঙ্ক উনি।ওনার মত লোকের জন্য বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা ভক্তি হারাচ্ছে মানুষ।’
তিনি বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদে বসে ক্ষমতার অপব্যবহার করেছেন। যেখানে দাঁড়াবে সেখানে হারাব। আসুক রাজনীতির ময়দানে।’