BJP-র তহবিলে 2000 টাকা অনুদান মোদীর, ‘দেশ গঠনে দান’-এর আর্জি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলীয় তহবিলে 2,000 টাকা দান করেছেন। ভারতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বিজেপি তহবিলে 2,000 রুপি দান করেছিলেন। তিনি সবাইকে দলীয় তহবিলে চাঁদা দেওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, ‘@BJP4India-এ অবদান রাখতে পেরে ও বিকশিত (Viksit) ভারত গড়ে তোলার প্রচেষ্টাকে শক্তিশালী করতে পেরে আমি আনন্দিত। সকলকে NaMoApp-এর মাধ্যমে #DonationForNationBuilding-এ অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি।’ নিজের অনুদানের রসিদ সহ টুইট করেছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত সম্প্রতি নির্বাচনী বন্ডকে সাংবিধানিক বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। ২০১৮ সালে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার নির্বাচনী বন্ডের সূচনা করে। এর আওতায়, স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া থেকে এই নির্বাচনী বন্ড কিনে রাজনৈতিক দলগুলিকে অনুদান দেওয়ার নিয়ম চালু হয়। পৃথিবীর আর কোনও দেশে নেই এই নির্বাচনী বন্ডের ব্য়বস্থা। সেই কারণেই নির্বাচনী বন্ডের বিরোধিতা শরু হয়েছিল।