BigNews: দুর্ঘটনার কবলে BJP রাজ্য সভাপতির কনভয়ে থাকা গাড়ি, তদন্তের দাবি করলো দল

রবিবার নদিয়ার ধুবুলিয়ায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বিকেলে সেখান থেকে ফিরছিলেন রাজ্য বিজেপি সভাপতি।
ফেরার পথে শান্তিপুরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। সাংসদ সুকান্ত মজুমদারের কনভয়ের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
যদিও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে সুস্থ । তিনি আহত হননি বলে জানা গেছে। সূত্রের খবর, দুর্ঘটনার পরপরই সুকান্ত মজুমদার তার গন্তব্যে রওনা দেন।
উল্লেখনীয়, সাম্প্রতিককালে সন্দেশখালি নির্যাতনকাণ্ড নিয়ে তিনি বেশ সরব। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এর বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছেন।পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতা দখলের লক্ষ্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে মনে করা হচ্ছে।