কোন রাজ্যে কয় দফায় ভোট? কবে সূচি ঘোষণা? জেনে নিন সম্ভাব্য তারিখ

নির্বাচনের দামামা বাজতে আর খুব বেশি দেরি নেই। ইতিমধ্যে কেন্দ্রের শাসক দল বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। সূত্রের খবর, চলতি মাসের যে কোনও দিনেই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে কমিশন।

ভোটের সম্ভাব্য দিনক্ষণ:

উত্তর ভারতের বেশিরভাগ রাজ্য: এক বা দুই দফায় ভোট হতে পারে।

উত্তর প্রদেশ: ৮০টি আসনের জন্য কয়েক দফায়, এপ্রিল-মে মাস জুড়ে ভোটে। ৬ থেকে ৭ দফায় ভোট হতে পারে।

হরিয়ানা: ১০ আসনে মাত্র এক দফায় ভোট হওয়ার সম্ভাবনা।

পঞ্জাব: ১৩টি আসনে মে মাসে এক দফায় ভোট হতে পারে।

হিমাচল প্রদেশ: ৪টি আসনে মে মাসে এক দফায় ভোট হতে পারে।

রাজস্থান: ২৫টি আসনে এক বা দুই দফায়, এপ্রিল বা মে মাসে ভোট হতে পারে।

জম্মু-কাশ্মীর: ৫টি আসনে তিন থেকে পাঁচ দফায় ভোট গ্রহণ চলতে পারে। এপ্রিল-মে মাসে ভোটের সম্ভাবনা।

লাদাখ: এক লোকসভা আসন বিশিষ্ট লাদাখে এক দফায় ভোট হতে পারে মে মাসে।

দিল্লি: সাতটি লোকসভা আসনে এক দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসে ভোট হতে পারে।

উত্তরাখণ্ড: পাঁচ আসনেও ভোট হতে পারে একক পর্বে। এপ্রিল মাসে ভোট হতে পারে।

বিজেপির প্রথম প্রার্থী তালিকা:

১৯৫ জনের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে।রয়েছে, পশ্চিমবঙ্গের ২০ টি আসনের প্রার্থী তালিকা।এছাড়াও মধ্যপ্রদেশের ২৪, উত্তর প্রদেশের ৫১, গুজরাটের ১৫ টি আসন সহ বিভিন্ন প্রদেশের তালিকা ঘোষিত হয়েছে।বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় রয়েছেন ৩৪ জন কেন্দ্রীয় ও রাজ্যের মন্ত্রী, যার মধ্যে ২ জন প্রাক্তন মুখ্যমন্ত্রী, ২৮ জন মহিলা।তলিকায় ৪৭ জন এমন নেতারা রয়েছেন যাঁদের বয়স ৫০ এর মধ্যে ওবিসি থেকে ৫৭ জন প্রার্থী রয়েছেন।