ইতিহাসের আজকের দিনের কিছু উল্লেখনীয় গুরুত্তপুর্ন ঘটনা (৩ মার্চ )

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু

বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:
১৯৭১- “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি” – কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচয়িত এই গানটিকে ঢাকা শহরের পল্টন ময়দানে ঘোষিত ইশতেহারে বাংলাদেশের প্রস্তাবিত জাতীয় সংগীত হিসেবে ঘোষণা করা হয়।
১৯৭১- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু।
১৯৭২- বাংলাদেশ রাইফেলস প্রতিষ্ঠিত হয়।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় শ্রীলঙ্কা ও সোয়াজিল্যান্ড।
১৯৭৮- জাতীয় স্মৃতিসৌধের নকশা অনুমোদন।

জন্ম:
১৮৪৭- স্কটিশ বিজ্ঞানী এবং উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেল।
১৮৯৩- বাঙালি কবি প্রবন্ধকার ও শিশুসাহিত্যিক প্যারীমোহন সেনগুপ্ত।
১৮৯৯- বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য কমিক অভিনেতা তুলসী চক্রবর্তী।
১৯০৮- ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ও সমাজসেবী শক্তিরঞ্জন বসু।
১৯৫০- বাংলাদেশি সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান। ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর গ্রামের এক সংগীত সমৃদ্ধশালী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাকে বাংলাদেশের সংগীতের জাদুকর বলে অভিহিত করা হয়। তিনি ২০০৬ সালে ঘানি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক বিভাগে ও ২০১০ সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শিল্পকলা ও সংগীতে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।

মৃত্যু:
১৭০৭- মুঘল সম্ৰাট আওরঙ্গজেব।
১৯৯২- সুকুমার সেন শিক্ষাবিদ, ভাষাবিদ ও গবেষক। ১৯০১ সালের ১৬ জানুয়ারি কলকাতার গোয়াবাগানের মাতুলালয়ে সুকুমার সেনের জন্ম হয়। বৈদিক ও ধ্রুপদী সংস্কৃত, পালি, প্রাকৃত, বাংলা, আবেস্তা ও প্রাচীন পারসিক ভাষায় তার বিশেষ ব্যুৎপত্তি ছিল। ১৯৬৪ সালে ভারতীয় আর্য সাহিত্যের ইতিহাস বইটির জন্য রবীন্দ্র পুরস্কার পান।
২০০০- ভারতের স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী বিমল দাশগুপ্ত।
২০১৬- নিউজিল্যান্ডীয় ক্রিকেটার, ধারাভাষ্যকার ও লেখক মার্টিন ক্রো।
২০২০- বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মীয় পণ্ডিত শুদ্ধানন্দ মহাথের।

দিবস:
বিশ্ব জন্ম-ত্রুটি দিবস (২০১৫ সাল থেকে পালিত) ৷
বিশ্ব বন্যপ্রাণী দিবস ৷
বিশ্ব শ্রবণ দিবস
আন্তর্জাতিক কর্ণসেবা দিবস ৷