“বাংলায় ২৫ লাখ ভুয়ো জবকার্ড আছে”- কৃষ্ণনগরে জব কার্ড নিয়ে খোঁচা মোদীর

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে বাংলার ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধেছিলেন, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই টার্গেটকে আরও বাড়িয়ে দিয়েছেন। কৃষ্ণনগরের সভা থেকে তিনি ঘোষণা করেছেন, বাংলার ৪২টি আসনের সবকটিতেই পদ্ম ফোটাতে হবে। লোকসভায় ৪০০ আসন জয়ের লক্ষ্যমাত্রা স্থির করে বিজেপি কর্মীদের লড়াইয়ের ডাক দিয়েছেন মোদী।
মোদীর বক্তব্য:
মোদী বলেন, রাজ্য সরকারের “অত্যাচার” এবং “বিশ্বাসঘাতকতা”র জন্য বাংলা “নিরাশ”।তৃণমূল “পরিবারতন্ত্র” এবং “দুর্নীতি”তে মনোযোগী, বাংলার উন্নয়নে নয়।তৃণমূল চায় বাংলার মানুষ “গরিব” থাকুক, যাতে তারা “খেলা চালিয়ে যেতে পারে”।মোদী রাজ্যের শিক্ষক নিয়োগ, রেশন, এবং গরু পাচার কেলেঙ্কারির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।
মোদী এদিনের সভা থেকে বলেন, ‘এরা চাইছে কেন্দ্র সরকারের প্রকল্পের সুবিধা কারা পাবে সেটা তৃণমূলের তোলাবাজরা ঠিক করবে। এখানে ২৫ লাখ ভুয়ো জবকার্ড আছে। যে জন্মায়নি তার নামেও কার্ড হয়েছে।’
রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি কৃষ্ণনগর থেকে মিথ্যা ভাষণ দিচ্ছেন। আপনারা রাজনৈতিক প্রতিহিংসা দেখিয়ে বাংলায় যাঁরা একশো দিনের কাজ করেছে, তাঁদের টাকা বন্ধ করে দিয়েছেন।
তিনি বলেন, ‘বাংলায় নয়, সবথেকে বেশি ভুয়ো জব কার্ড হয়েছে উত্তর প্রদেশে। সেখানে কি টাকা বন্ধ করে রাখা আছে?’