Abu Dhabi: পোষ্য নিয়ে প্রবেশে ‘নিষেধ’! জেনেনিন আবু ধাবির মন্দিরের পোশাক বিধি

গত ১৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক উদ্বোধিত আবু ধাবির প্রথম হিন্দু মন্দির ১ মার্চ থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। সোমবার ছাড়া সপ্তাহে ছয় দিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মন্দির দর্শন করা যাবে।

১ মার্চ তা খুলে গিয়েছে সাধারণ দর্শনার্থীদের জন্য। দর্শনার্থীদের জন্য় ড্রেস কোড চালু করল মন্দির কর্তৃপক্ষ। নির্দেশিকায় জানানো হয়েছে কোন ধরনের পোশাক পরে প্রবেশে মন্দিরে প্রবেশ করা যাবে ও কোন ধরনের পোশাকে মন্দির প্রবেশে নিষেধাজ্ঞা।

নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ, খোলামেলা পোশাক পড়ে মন্দির প্রবেশে নিষেধাজ্ঞা। শরীরের বেশিরভাগ অংশ আচ্ছাদিত থাকে এমন পোশাক পরাই বাঞ্ছনীয়। টিশার্ট অথবা আপত্তিকর নকশার পোশাক পরা যাবে না। স্বচ্ছ অথবা আঁটোসাঁটো পোশাক পরাতেও নিষেধাজ্ঞা। এমন পোশাক এড়িয়ে চলতে যাতে বিভ্রান্তিকর শব্দের উল্লেখ রয়েছে বা যা পরলে বিতর্ক তৈরি হতে পারে।

মন্দিরের ভিতরে পোষ্য প্রাণী নিয়ে প্রবেশের অনুমতি নেই। মন্দির চত্বরে বাইরের খাবার ও পানীয় নিয়ে প্রবেশ করা যাবে না। এছাড়া মন্দির চত্বরে ড্রোন ওড়ানো যাবে না। মন্দির কর্তৃপক্ষের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, শান্ত পরিবেশ রক্ষা করতে ও প্রাঙ্গনের সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই নির্দেশিকাগুলি অনুসরণ করা প্রয়োজন।’

মন্দিরটি ২৭ একর জায়গা জুড়ে অবস্থিত আবুধাবির আবু মুরেইখান এলাকায়।বিএপিএস স্বামী নারায়ণ সংস্থা এই মন্দিরের নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৮ সালে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মন্দিরের শিলান্যাস করেন।২৯ জানুয়ারি ৪২টি দেশের প্রতিনিধি গিয়েছিলেন মন্দির দর্শনে।আশা করা হচ্ছে এই মন্দির সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাসকারী হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠবে।