Weather: বাংলার আকাশে ঘনিযেছে কালো মেঘ! জেনেনিন কি বলছে হাওয়া অফিস

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

এই মুহূর্তে বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর ও পশ্চিম ভারতে।

আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলা শুষ্ক থাকবে। সামান্য বাড়তে পারে তাপমাত্রা।

সপ্তাহের শেষ দিকে দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায়। সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। এদিন পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকলেও রবিবার থেকে ফের একবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে।

কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কাজ করার জন্য।