রাজ্যসভার ৩৩ শতাংশ সাংসদের নামে ফৌজদারি মামলা: প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

রাজনীতি এবং দুর্নীতির সম্পর্ক দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট এই বিতর্ককে আরও তীব্র করে তুলেছে।

রাজ্যসভার ৩৩% সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।এই সাংসদদের মিলিত সম্পত্তির পরিমাণ প্রায় ২০ হাজার কোটি টাকা।
প্রত্যেক রাজ্যসভার সাংসদের গড় সম্পত্তির পরিমাণ ৮৭ কোটি ১২ লক্ষ টাকা।৩১ জন সাংসদ বিলিয়নিয়ার।রিপোর্টটি প্রস্তুত করেছে ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’ (এডিআর) এবং ‘ন্যাশনাল ইলেকশন ওয়াচ’ (এনইডব্লু)।

দু’জন রাজ্যসভার সাংসদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) মামলা চলছে।চার সাংসদের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে।
বিজেপির রাজ্যসভা সাংসদদের মধ্যে ২৩% এর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।কংগ্রেসের ২৮ জন সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে।তৃণমূলের ১৩ সাংসদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।

এডিআর ও এনইডব্লু-এর যৌথ সমীক্ষায় উঠে এসেছে:

২২৫ জন সাংসদের মধ্যে ৭৫ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে।
৪০ জন সাংসদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অপরাধের মামলা রয়েছে।
বিজেপির রাজ্যসভা সাংসদদের মধ্যে ২৩%-এর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
কংগ্রেসের ২৮ জন সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে।
তৃণমূলের ১৩ সাংসদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।

এই রিপোর্ট রাজনীতিবিদদের বিরুদ্ধে জনগণের ধারণাকে আরও নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।