SPORTS: ধোনির সঙ্গে জুরেলের তুলনা, গাভাসকারের মন্তব্যে ‘অগ্নিশর্মা’ সৌরভ

রাঁচি টেস্টের পর থেকেই ধ্রুব জুরেল টিম ইন্ডিয়ায় কার্যত হইচই ফেলে দিয়েছেন। এক ম্যাচ খেলতে না খেলতেই তাকে মহেন্দ্র সিং ধোনির সাথে তুলনা করা শুরু হয়েছে। ধোনি, যে মানুষের অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল দুবার বিশ্বকাপ জিতেছে। আর এই তুলনা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য সুনীল গাভাসকার। এই ব্যাপারে সৌরভকে প্রশ্ন করা হলে, তিনি গাভাসকারের সাথে একমত পোষণ করলেন। স্পষ্ট করে বললেন যে ধোনির মতো কিংবদন্তি ক্রিকেটারের সাথে এখনই জুরেলের তুলনা করা উচিত হবে না।
উইকেটের পিছনে হোক কিংবা ব্যাট হাতে, ধ্রুব জুরেলের পারফরম্যান্স কিন্তু সকলের নজর কেড়েছে। একদিকে তিনি বেশ কয়েকটি চোখ ধাঁধানো ক্যাচ ধরেছেন, ঠিক তেমনই দুটি টেস্ট ম্যাচেই খেলেছেন জয়সূচক ইনিংস।
এই ব্যাপারে সৌরভ গাঙ্গুলির প্রতিক্রিয়া জানতে চাইলে, তিনি কার্যত গাভাসকারের তুলনা করলেন। স্পষ্ট জানিয়ে দিলেন যে ধোনির মতো একজন কিংবদন্তী ক্রিকেটারের সঙ্গে এখনই জুরেলের তুলনা করা একদম উচিত হবে না।
সৌরভ স্পষ্ট বলেন, ‘সবার আগে বলি, ও কিন্তু মহেন্দ্র সিং ধোনি নয়। আরে, ওকে তো একটু খেলতে দিন। গত দুটো টেস্টে ও যেভাবে পারফরম্যান্স করেছে, তা আমার সত্যিই খুব ভালো লেগেছে। মহেন্দ্র সিং ধোনি হতে গেলে, ওকে কমপক্ষে ১৫ থেকে ২০ বছর খেলতে হবে।’
তিনি আরও বলেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে জুরেল যথেষ্ট ভালো পারফরম্য়ান্স করেছে। বিশেষ করে স্পিন এবং ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে ও যেভাবে খেলেছে, তা আমাকে যথেষ্ট প্রভাবিত করেছে। সবথেকে বড় কথা, চাপের মুখে মাথা ঠাণ্ডা রেখে দুর্দান্ত পারফরম্যান্স করেছে।’