বিরিয়ানি খেতে গিয়ে ৪৬ জনের মৃত্যু, রেস্তোরাঁয় কিভাবে লাগলো আগুন ? প্রকাশ্যে নয়া তথ্য

ঢাকার বেইলি রোডে বহুতল ভবনে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের উপযুক্ত চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আগুনের কারণ:
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিচের তলায় একটি দোকান থেকে আগুন লাগে।র‍্যাবের ডিজি এম খুরশীদ হোসেন বলেন, একটি সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে।ধোঁয়া ছড়িয়ে পড়ায় একমাত্র সিঁড়ি দিয়ে নামতে না পারায় অনেক আটকে থাকা ব্যক্তি পুড়ে যান।

ব়্যাবের ডিজি এম খুরশীদ বলেন, ‘ফায়ার সার্ভিস সেখানে দ্রুত পৌঁছালেও অন্যান্য সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। তাতে ধোঁয়া ছড়িয়ে পড়লে সেখান একটি মাত্র সিঁড়ি থাকায় আটকে থাকা ব্যক্তিরা নামতে পারেননি। নিচে নামতে গিয়ে অনেকে পুড়ে গিয়েছেন।’

তদন্ত কমিটি:
আগুনের কারণ জানার জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।কমিটির প্রধান পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সময় ও ক্ষয়ক্ষতি:
গতকাল রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগে।দোতলায় একটি রেস্তোরাঁ ছাড়াও অন্য তলাতেও কাপড়ের এবং খাবারের দোকান ছিল।ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।এই ঘটনায় এখন পর্যন্ত ৪৬জনের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

হতাহতদের জন্য সাহায্য:
আহতদের মধ্যে ১২জনের অবস্থা আশঙ্কাজনক।হতাহতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে।নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।
আহতদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।