OMG! খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল রাতে, সকালে শোবার ঘর থেকে উদ্ধার যুবতীর ঝুলন্ত দেহ

সামসী দীনবন্ধু পাড়ায় একটি চায়ের দোকানের কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।

ওই যুবতী গতকাল রাতে দোকান করে বাড়ি ফিরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।কিছুক্ষণ পর তাঁর গোঙানির আওয়াজ শুনে বাড়ির সদস্যরা তাঁর ঘরে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসী ফাঁড়ির পুলিশ।

মৃতদেহ ময়নতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।কেন ওই যুবতী এমনটা করলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
প্রেমঘটিত ব্যাপার থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ওই যুবতীর বয়স প্রায় ২২ বছর।তিনি অবিবাহিত ছিলেন।তাঁর পরিবারে মা, বাবা ও এক ভাই রয়েছেন।এই ঘটনার ফলে এলাকায় শোকের পরিবেশ নেমে এসেছে।