রাহুল গান্ধীর থেকে এগিয়ে মমতা, ১ম নম্বরে কে? দেখেনিন সর্বাধিক ক্ষমতাশালী ভারতীয়র তালিকা?

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস কর্তৃক প্রকাশিত ১০০ জনের একটি তালিকা অনুসারে, ভারতের সর্বাধিক ক্ষমতাশালী ব্যক্তিদের নাম প্রকাশ্যে এসেছে। লোকসভা ভোটের আগে এই তালিকা স্পষ্ট করছে, রাজনৈতিক নেতারাই দেশের ক্ষমতাশালী ব্যক্তিত্ব। তালিকায় দাপট গেরুয়া শিবিরের। প্রথম ১০ জনের মধ্যে মোদী-শাহ এবং ভাগবতের নাম তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক কারবারিরা।

প্রথম ১০ জন:

নরেন্দ্র মোদী – প্রধানমন্ত্রী
অমিত শাহ – কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
মোহন ভাগবত – RSS প্রধান
ডি ওয়াই চন্দ্রচূড় – দেশের প্রধান বিচারপতি
যোগী আদিত্যনাথ – উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী
রাজনাথ সিং – প্রতিরক্ষা মন্ত্রী
নির্মলা সীতারমন – কেন্দ্রীয় অর্থমন্ত্রী
জে পি নাড্ডা – বিজেপির সর্বভারতীয় সভাপতি
গৌতম আদানি – আদানি গ্রুপের কর্তা
মুকেশ আম্বানি – রিলায়্যান্স গ্রুপের চেয়ারম্যান

উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ:

মমতা বন্দ্যোপাধ্যায় – বাংলার মুখ্যমন্ত্রী (১৫ নম্বর)
রাহুল গান্ধী – কংগ্রেস সাংসদ (১৬ নম্বর)
অজিত ডোভাল – জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (১৭ নম্বর)
অরবিন্দ কেজরিওয়াল – দিল্লির মুখ্যমন্ত্রী (১৮ নম্বর)
শক্তিকান্ত দাস – রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর (১৯ নম্বর)
নীতা আম্বানি – রিলায়্যান্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন (২৮ নম্বর)
শাহরুখ খান – অভিনেতা (৩০ নম্বর)
বিরাট কোহলি – ভারতীয় ক্রিকেটার (৪০ নম্বর)