লোকসভায় কোন রাজ্যে কত আসন জিতবে বিজেপি-কংগ্রেস? জনমত সমীক্ষায় মিললো চমকপ্রদ ইঙ্গিত

আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে শাসক ও বিরোধী সকল দল। একাধিক জনমত সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আসছে, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই BJP-র সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কথা বলা হচ্ছে। যদিও দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে BJP কিছুটা পিছিয়ে।

NDA-র তৃতীয়বার ক্ষমতায় আসার সম্ভাবনা

অধিকাংশ জনমত সমীক্ষা অনুযায়ী, NDA জোট দেশে তৃতীয়বারও ক্ষমতায় আসতে চলেছে। প্রধানমন্ত্রীর কুর্সিতে তৃতীয়বারের জন্য বসবেন নরেন্দ্র মোদী। তবে একটি সার্ভে রিপোর্ট বলছে, নির্বাচনের ফলাফল BJP ও কংগ্রেস, কারো জন্যই খুব একটা সুখকর হবে না।

লক্ষ্যমাত্রা ও লড়াই

লোকসভা নির্বাচনে ৪০০ আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী। ইন্ডিয়া জোটও ক্ষমতা দখলের লড়াইয়ে শাসকদলকে কোনও সুযোগ দিতে নারাজ। শক্তিশালী বিরোধী গোষ্ঠী হিসেবে শাসককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেও প্রস্তুত তারা।

জি নিউজ-ম্যাট্রিজ ওপিনিয়ন পোল

জি নিউজ-ম্যাট্রিজ ওপিনিয়ন পোল অনুযায়ী, কোনও জোটেরই আশাপূরণ হবে না। লোকসভার ৫৪৩টি আসনের জন্য ১ লাখ ৬৭ হাজার ৮৪৩ জনের উপর সার্ভে করা হয়। পোলের রেজাল্ট অনুযায়ী, NDA পেতে পারে ৩৭৭টি আসন এবং INDIA জোট পেতে পারে ৯৪টি আসন। অন্যান্য দল জিততে পারে ৭২টি আসনে।

কোন কোন রাজ্যে কেমন ফল হবে?

রাজ্য NDA INDIA+ বিরোধী
কর্নাটক ২৩ ৫ (কংগ্রেস)
তেলঙ্গনা ৫ (বিজেপি) ৯ (কংগ্রেস)
কেরালা ০ ২০
তামিলনাড়ু ১ ৩৬
অসম ১১ ৩ (অন্য)
উত্তর পূর্ব রাজ্য ১০ ১
কেন্দ্র শাসিত রাজ্য ৪ ০
লাক্ষাদ্বীপ ও লাদাখ ০ ২
পশ্চিমবঙ্গ ১৭ (বিজেপি) ২৪ (তৃণমূল) + ১
মহারাষ্ট্র ৪৫ ৩
হিমাচল প্রদেশ ৩ ১
দিল্লি ৭ (বিজেপি) ০
হরিয়ানা ৯ ১
গুজরাট ২৬ ০
ওডিশা ৯ (বিজেডি) + ১১ (জনতা পার্টি) –
জম্মু-কাশ্মীর ২ ৩
উত্তরাখণ্ড ৫ –
মধ্য প্রদেশ ২৮ (বিজেপি) ১ (কংগ্রেস)
রাজস্থান ২৫ (বিজেপি) ০
বিহার ৩৭ ৩
উত্তর প্রদেশ ৭৮ ২

ওপিনিয়ন পোল ও বাস্তবের ফারাক

তবে মনে রাখতে হবে, সবসময় ওপিনিয়ন পোলের রেজাল্টের সঙ্গে বাস্তবের মিল নাও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে নির্বাচনী ফলের সঙ্গে সার্ভের রিপোর্ট হুবহু মিললেও অনেকক্ষেত্রেই তেমন মিল পাওয়া যায় না। এটি কেবলমাত্র ইঙ্গিত মাত্র।