BigNews: বাংলায় কতগুলি মামলার তদন্তে CBI? বিচারপতির প্রশ্নে হাইকোর্টে জবাব দিলো এজেন্সি

বৃহস্পতিবার, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলাটি কলকাতা হাইকোর্টে ওঠে। সেখানে CBI-এর উদ্দেশ্যে বিচারপতি জয়মাল্য বাগচী প্রশ্ন করেন, “আপনারা এখানে স্থায়ী বাড়ি কেন নিচ্ছেন না? নেওয়া উচিত। আপনাদের হাতে তো হাজারের উপর মামলা রয়েছে, নাকি?”

CBI-এর পক্ষ থেকে আইনজীবী বলেন, “৫০০-র বেশি মামলা রয়েছে।”

মামলার ধরণ

ED-CBI, বঙ্গে একাধিক মামলার তদন্ত করছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, পুর নিয়োগ দুর্নীতি মামলা, গরু পাচার মামলা, রেশন দুর্নীতি মামলা…একাধিক ‘হাইপ্রোফাইল কেস’ এই মুহূর্তে এই দুই তদন্তকারী সংস্থার হাতে।

রাজনৈতিক বিতর্ক

গত তিন বছরে একাধিকবার BJP বিরোধী রাজনৈতিক দলগুলি ‘এজেন্সি রাজনীতি’ নিয়ে সরব হয়েছে। এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই প্রসঙ্গে চিঠি লিখেছিলেন বিরোধী রাজনৈতিক দলগুলির নেতারা।

অনুব্রত মণ্ডল ও জ্যোতিপ্রিয় মল্লিক

২০২২ সালের ডিসেম্বর মাস- CBI-এর হাতে গ্রেফতার হয়েছিল বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। সম্প্রতি কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকও।

পার্থ চট্টোপাধ্যায়ের মামলা

পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলায় বিচারপতির মন্তব্য, নিম্ন আদালতে কবে থেকে বিচারপ্রক্রিয়া শুরু হবে ? কবে শেষ হবে ? হলফনামা দিয়ে জানান।

পরবর্তী শুনানি

আগামী ২৩ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে।