“আমরা যতদিন থাকব লক্ষ্মীর ভাণ্ডার পাবেন”-জানালেন মুখ্যমন্ত্রী মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ঝাড়গ্রামে একটি সরকারি পরিষেবা বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। সেদিন তিনি বেশ কিছু দাতব্য প্রকল্প শুরু করেন। লক্ষ্মী ভান্ডারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার জন্ম জন্ম ধরে পাবেন। আমরা যতদিন থাকব পাবেন। ৬০ বছর পার হয়ে গেলেও চলবে। যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন এই প্রকল্পের সুবিধা পাবেন।’

রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেক গরিব মানুষ বলেন আমার ঘর হল না। ৪৭ লাখ ঘর আমি আগে করে দিয়েছি। কেন্দ্রকে আমরা বলেছি। এপ্রিল মাসের মধ্যে ব্যবস্থা করতে হবে। যদি না করে মে মাসের পর থেকে আমরা বুঝে নেব। যাতে গরিব মানুষ বঞ্চিত না হয় সেই পদক্ষেপ করব। ২৮৬টি উদ্বাস্তু কলোনীকে স্বীকৃতি দিয়েছি।’

তিনি আরো বলেন, ‘২০১১ সালের পর রাজ্যজুড়ে ১ লাখ ৫৮ হাজার কৃষি পাট্টা, ৫০ হাজারের বেশি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে। বিভিন্ন সাঁওতালি মাধ্যম স্কুলে ভলেন্টারি শিক্ষক হিসেবে আমরা নিয়োগ করেছি।’