কৃষকবন্ধু প্রকল্প: রাজ্যের ৬৮০ কোটি, আপনার A /c চেক করুন এখনি

৪ হাজার মৃত কৃষকের পরিবারকে এককালীন ৮০ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।এই অর্থ সরাসরি মৃত কৃষকদের অ্যাকাউন্টে জমা করা হয়েছে।
চলতি বছর কৃষকবন্ধু প্রকল্পে মোট ৬৮০ কোটি টাকা খরচ করা হয়েছে।এই প্রকল্পে রাজ্যের ৩৪ হাজার কৃষক পরিবার উপকৃত হচ্ছে।
২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প ঘোষণা করেন।এই প্রকল্পের আওতায় ১৮-৬০ বছর বয়সী নথিভুক্ত কৃষকের মৃত্যুর পর তাঁর পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়।২০১৯ সালে প্রকল্পটি চালুর পর থেকে এ পর্যন্ত ১ লক্ষ ৭ হাজার কৃষকের পরিবার এই সুবিধা পেয়েছে।সব মিলিয়ে রাজ্য এই প্রকল্পে ২,১৪০ কোটি টাকা খরচ করেছে।
রাজ্য সরকার ১০০ দিনের কাজের প্রকল্পেও বুধবার টাকা রিলিজ় করেছে।প্রায় এক কোটি সাড়ে তিন লক্ষ বর্গাদার কৃষকবন্ধু প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন।এই পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে।