“কথা এগিয়েও বিয়ে না হওয়া ? সর্বদা চিটিং বলা যাবে না”- জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে বিয়ের কথাবার্তা বলেও শেষ পর্যন্ত বিয়ে না-করা সবসময় প্রতারণা বলে গণ্য হবে না। সম্প্রতি একটি মামলার রায়ে আদালত বলেছে, বিয়ের আলোচনা ব্যর্থ হওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। তাই একে সরাসরি প্রতারণা বলে দাগিয়ে দেওয়া ঠিক হবে না।

রাজুকৃষ্ণ শ্বেদওয়ালকর এবং তার পরিবারের বিরুদ্ধে বিয়ের কথাবার্তা বলে না-করার অভিযোগে মামলা হয়েছিল।মামলাকারী তরুণীর দাবি ছিল, রাজুকৃষ্ণের সাথে আলোচনার পর দুই পরিবার বিয়েতে সম্মত হয়েছিল।তরুণীর পরিবার ৭৫ হাজার টাকা দিয়ে বিয়ের জন্য ভেন্যুও বুক করেছিল।তরুণীর অভিযোগ, এরপর রাজুকৃষ্ণ অন্য একজনকে বিয়ে করে ফেলেন।

হাইকোর্ট প্রতারণার অভিযোগে মান্যতা দেয়।ভেন্যু বুক করার ঘটনাকে গুরুত্ব দেয় হাইকোর্ট।

সুপ্রিম কোর্টে রাজুকৃষ্ণ আবেদন করলে হাইকোর্টের রায় খারিজ হয়ে যায়।বিচারপতি শুধাংশু ধুলিয়া এবং বিচারপতি প্রসন্ন ভি ভারালের বেঞ্চের বক্তব্য:প্রতারণার অভিযোগে নিশ্চিত করতে হবে যে, একেবারে শুরু থেকেই ঠকানোর ছক ছিল।এই ক্ষেত্রে, অভিযুক্তের ঠকানোর মানসিকতার প্রমাণ নেই।এই ধরনের অভিযোগে মজবুত প্রমাণ প্রয়োজন, যা এই ক্ষেত্রে নেই।