“মিনাখাঁর বামনপুকুর থেকে গ্রেফতার শাহজাহান, চাওয়া হবে পুলিশি হেফাজতে”

একটি সাংবাদিক বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার শেখ শাহজাহানকে গ্রেফতারের বিষয়ে নিম্নলিখিত বক্তব্য দিয়েছেন:

শেখ শাহজাহানকে আইনি বাধ্যবাধকতার কারণে গ্রেফতার করা যায়নি। আদালত স্থগিতাদেশ তুলে নেওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে।রাজ্য পুলিশের ওপর আইনি বাধ্যবাধকতা থাকলেও ইডির কেন শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হয়নি সে প্রশ্নও তুলেছেন এডিজি।শাহজাহানের বিরুদ্ধে অভিযোগগুলি ২-৩ বছর আগের এবং তদন্ত শুরু হয়েছে।

গত জানুয়ারি মাসের ৫ তারিখে ইডির ওপর হামলার ঘটনায় তদন্ত শুরু করেছিল পুলিশ, কিন্তু কিছু আইনি বাধ্যবাধকতা তদন্ত প্রক্রিয়া এগোতে বাধা দিচ্ছিলবুধবার রাতে মিনাখাঁর বামনপুকুর এলাকা থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে।আদালতে পেশ করে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সন্দেশখালির ২৩ জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।শেখ শাহজাহানের বাড়িতে বিশাল পুলিশ বাহিনী ও RAF মোতায়েন করা হয়েছে।তার বিরুদ্ধে ১৪৭, ১৪৮, ১৪৯ সহ বেশকিছু জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।ছয়লাপ বসিরহাট মহকুমা আদালত চত্বর ও সন্দেশখালির বিভিন্ন জায়গায় বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।