ভোটের মুখে ফের ED-র তৎপরতা, চিট ফান্ড মামলায় এবার তলব অরূপ বিশ্বাসকে

দীর্ঘদিন পর ফের জেগে উঠেছে চিটফান্ড মামলা। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই দীর্ঘ ১০ বছর ধরে তদন্ত করছে।পরবর্তীতে তদন্তে নামে ইডিও।লোকসভা ভোটের আগে ফের জেগে উঠেছে এই মামলা।

কিছুদিন আগেই এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়েছিল মুকুল রায়ের।এবার অ্যালকেমিস্ট চিট ফান্ডে কোটি কোটি টাকা তছরুপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডির তলব পেলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন অরূপ বিশ্বাসকে তলব করায় তৃণমূল কংগ্রেসে তোলপাড়।

অভিযোগের কেন্দ্রে ‘অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়ালটি’:
‘অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়ালটি’ সংস্থার বিরুদ্ধে অভিযোগ, সেবির অনুমতি ছাড়াই লগ্নিকারীদের কাছ থেকে তুলেছিল ১,৯১৬ কোটি টাকা।সংস্থার মালিক তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কেডি সিং।২০২১ সালের বিধানসভা ভোটের মুখে আর্থিক তছরুপের অভিযোগে কেডি সিংকে গ্রেপ্তার করে ইডি।

ইডির হাতে লেনদেনের তথ্য:
চিটফান্ড মামলায় কোট কোটি টাকা লেনদেনের ঘটনার বেশ কিছু তথ্য হাতে এসেছে ইডির।সেই তথ্যের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে অরূপ বিশ্বাসকে।

এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া:
তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে।দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “এই তলব বিনা ভিত্তি এবং ভোটের আগে বিজেপির হতাশার প্রকাশ।”

ইডি চিটফান্ড মামলার তদন্ত চালিয়ে যাবে।আগামীতে আরও কাউকে তলব করা হতে পারে বলে জানা গেছে।