BigNews: উত্তরপ্রদেশে ৮০-র মধ্যে ৭৮টিই পাবে BJP, সমীক্ষায় মিললো গেরুয়া ঝড়ের ইঙ্গিত

সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশে আসন পেতে তেমন একটা কাঠখড় পোড়াতে হবে না বিজেপিকে (BJP)। উত্তরপ্রদেশের মানুষজন এমনিই বিজেপির কাজে বেশ সন্তুষ্ট। জনমত জরিপ অনুসারে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পাবে প্রায় ৫৩.১৬ শতাংশ ভোট, যেখানে ‘ইন্ডিয়া’র দখলে যাবে প্রায় ৩২.৫৭ শতাংশ ভোট। অন্যদিকে বিএসপি পেতে পারে প্রায় ১০.৪৩ শতাংশ ভোট এবং নির্দল সহ অন্যান্যদের ঝুলিতে যাবে প্রায় ৩.৮৪ শতাংশ ভোট।
সমীক্ষা অনুসারে:
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৫৩.১৬% ভোট পেতে পারে।’ইন্ডিয়া’ জোট ৩২.৫৭% ভোট পেতে পারে।বিএসপি পেতে পারে ১০.৪৩% ভোট।নির্দল ও অন্যান্যরা পেতে পারে ৩.৮৪% ভোট।
অঞ্চল ভিত্তিক আসনের হিসাব:
পশ্চিম ইউপি, রোহিলখণ্ড, বুন্দেলখণ্ড, এবং আওধ: এনডিএ সব আসন জিতবে বলে আশা করা হচ্ছে।দোয়াব: ১৩ টি আসনের মধ্যে ১২টি এনডিএ-র দখলে যাবে।উত্তরপ্রদেশ পূর্ব: ২৯ টি আসনের মধ্যে ২৮টি এনডিএ-র দখলে যাবে।
কিছু ব্যতিক্রম:
রায়বরেলি: কংগ্রেস জিতবে বলে আশা করা হচ্ছে।
দোয়াবের একটি আসন: কংগ্রেস জিতবে বলে আশা করা হচ্ছে।
ময়নপুরি: ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে থাকবে।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:
বারাণসী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘বিশাল ব্যবধানে’ জয়ী হবেন বলে আশা করা হচ্ছে।
মুজাফফরনগর, বাগপত, গাজিয়াবাদ, লখনউ, এলাহাবাদ এবং ফৈজাবাদ: এনডিএ প্রার্থীরা ‘বিশাল ব্যবধানে’ জয়ী হবেন বলে আশা করা হচ্ছে।