BigNews: লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে আরো তাড়াতাড়ি, নতুন নির্দেশ দিলো অর্থ দফতর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকবন্ধু ও জয় বাংলা পেনশন প্রকল্পের অর্থ সরবরাহে নতুন পদ্ধতি চালুএই নতুন পদ্ধতিতে টাকা বিতরণের ক্ষেত্রে আরও দ্রুততা ও স্বচ্ছতা আসবে বলে আশা করা হচ্ছে।

অর্থ দফতরের অনুমোদনের জন্য আর অপেক্ষা করতে হবে না।গ্রুপ টি-র অনুমোদন ছাড়াই সংশ্লিষ্ট দফতরের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা জমা হবে।এরপর ওই প্রকল্পগুলির গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।এই পদ্ধতিতে টাকা বিতরণে দেরি হওয়ার সম্ভাবনা কমে যাবে।এই নতুন পদ্ধতি চালু হওয়ায় লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকবন্ধু ও জয় বাংলা পেনশন প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে খুশির হাওয়া বইছে।

উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প যার মাধ্যমে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

চলতি বছরের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের জন্য বড় চমক। জেনারেলরা এই প্রকল্পে পেতেন ৫০০ টাকা। এবার থেকে তাঁরা পাবেন ১০০০ টাকা এবং SC-ST মহিলারা পাবেন ১২০০ টাকা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা খুশি।

এই প্রকল্পগুলি রাজ্য সরকারের জনকল্যাণমুখী নীতির প্রতিফলন।

আশা করা যায় এই নতুন পদ্ধতি চালু হওয়ায় এই প্রকল্পগুলি আরও বেশি কার্যকর হবে।