যে কারণে সৌদি আরব সফরে জেলেনস্কি, জেনেনিন বিস্তারিত ঘটনা

সৌদি আরব সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তিনি মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পৌঁছান এবং পরে সেখানে তিনি সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ এবং যুদ্ধবন্দিদের ফিরিয়ে আনার বিষয়ে তারা আলোচনা করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

একটি টেলিগ্রামে জেলেনস্কি লিখেছেন, যুবরাজের সঙ্গে তার আলোচনার থাকবে রাশিয়ার আক্রমণ বন্ধে কিয়েভের শান্তি পরিকল্পনার রূপরেখা। এছাড়া বন্দিদের ও জোর করে নিয়ে যাওয়া মানুষদের ফিরিয়ে আনার বিষয়ও থাকবে আলোচনায়।

বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে জেলেনস্কির শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য একাধিক বহুপাক্ষিক বৈঠক করেছে ইউক্রেন। কিয়েভের প্রত্যাশা করছে সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন আয়োজন হবে বিভিন্ন দেশের নেতাদের নিয়ে।

জেলেনস্কি লিখেছেন, প্রথম শান্তি সম্মেলন আয়োজনের খুব কাছাকাছি রয়েছি আমরা। আমরা সৌদি আরবের সক্রিয় সমর্থনের ওপর ভরসা রাখতে পারি। এর আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছে সৌদি আরব।

জেলেনস্কি বলেছেন, তিনি নিশ্চিত যে, মঙ্গলবারের বৈঠকে ফলপ্রসূ হবে।