মর্মান্তিক! ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন বাবা, গরুর হামলায় প্রাণ গেল বাবার

ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গরুর হামলায় প্রাণ হারিয়েছে এক বাবা। দক্ষিণ দিল্লির একটি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত ও ব্যক্তি হলেন সুবাশ কুমার জা। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার দিল্লির কালকাজিতে অবস্থিত জর্জ স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ৪২ বছর বয়সী ওই ব্যক্তিকে ভয়ানকভাবে একটি গরু হামলা করছে। তার বুক এবং মাথার ওপর গরুটি বার বার লাফ দিচ্ছে। ওই ব্যক্তি গরুর হামলা থেকে বাঁচার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি।

গরুর হামলার সময় ওই ব্যক্তিকে বাঁচাতে স্থানীয়রা চেষ্টা চালায়। এক পর্যায়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, গরুর হামলায় তার পাজর এবং মাথা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুবাশ কুমার বিহারের বাসিন্দা। কিন্তু কাজের জন্য তিনি দিল্লিতে বসবাস করেন। তার দুটি সন্তান ও স্ত্রী রয়েছে।

স্থানীয়রা জানায়, ওই এলাকায় প্রায়ই গরুর হামলার ঘটনা ঘটে থাকে। মূলত এখানে বেওয়ারিশ গরুর সংখ্যা বেড়ে যাওয়া এমন ঘটনা ঘটছে।