“শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনও বাধা নেই”-জানিয়ে দিলো হাইকোর্ট

সোমবার কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে যে শেখ শাহজাহানকে গ্রেফতারে কোনও বাধা নেই। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ এই নির্দেশ দেয়।

শেখ শাহজাহানকে সন্দেশখালি মামলায় যুক্ত করা হবে।সংবাদপত্রে রেজিস্ট্রার জেনারেল পাবলিক নোটিশ দিয়ে জানাবেন তাঁকে এই মামলায় যুক্ত করা হয়েছে।
সন্দেশখালি মামলায় কাউকে গ্রেফতার করার ক্ষেত্রে কোনও স্থগিতাদেশ নেই।রাজ্য লিগল সার্ভিস অথরিটি মহিলাদের অভিযোগ নেবে।আদালত বান্ধব সন্দেশখালিতে যেতে পারবেন কি না তা পরের শুনানিতে নির্ধারিত করা হবে।

সন্দেশখালিতে সবাই বেরিয়ে এসে টেলিভিশনে বক্তব্য রাখছেন। এতে হিরো হওয়া যায় না।সন্দেশখালিতে শুধু দু’জনকে যেতে আদালত নির্দেশ দিয়েছিল। এই নির্দেশের অপব্যবহার কেউ যেন না করে।আদালত বান্ধব জয়ন্ত নারায়ণ বলেন, ‘একজন সাংসদ বলছেন, বলা হচ্ছে আদালতের জন্যই শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়নি। এটা স্পষ্ট করা দরকার কোথাও স্টে নেই।’প্রধান বিচারপতি বলেন, ‘আমরা স্পষ্ট করছি রাজ্য পুলিশকে এই ধরনের কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি।পুলিশকে ওই জেলা পরিষদের ব্যক্তিকে গ্রেফতার করতে বাধা দেয়নি।’নির্যাতিতারা পুলিশের কাছে যেতে না চাইলে DLSA লিগ্যাল সার্ভিস অথরিটির কাছে অভিযোগ জানাতে পারেন।

আদালত বান্ধব সন্দেশখালিতে যেতে পারবেন কি না তা নির্ধারিত করা হবে।এই নির্দেশের ফলে শেখ শাহজাহানের গ্রেফতারি আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।