BigNews: কেন গ্রেপ্তার করা যাচ্ছে না শাহজাহানকে? কারণ জানালেন অভিষেক ব্যানার্জি

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহান গ্রেপ্তার না হওয়ার জন্য কলকাতা হাইকোর্টকে দায়ী করেছেন। তিনি বলেছেন যে যারা শাহজাহানের গ্রেপ্তার না হওয়া নিয়ে প্রশ্ন তুলছেন তারা আদালতে যান। অভিষেকের দাবি, হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না। ফলে তৃণমূল নয়, বিচারব্যবস্থার কারণেই শাহজাহান এখনও মুক্ত।

গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যায় ইডি।ইডির উপর ঘটনাস্থলেই হামলা চালায় শেখ শাহজাহানের অনুগামীরা।
এরপর থেকেই ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি।একের পর এক তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমতে থাকে।ক্ষিপ্ত হয়ে রাস্তায় নামেন সন্দেশখালির মহিলারা।রাতের বেলা মহিলাদের পার্টি অফিসে ডেকে পাঠানোর অভিযোগ ওঠে।এছাড়াও নির্বিচারে জমি দখল, তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগ সরগরম হয়ে ওঠে এলাকা।

অভিষেক বলেছেন, “কাশ্মীর থেকে সুদীপ্ত সেনকে গ্রেপ্তার করা হয়েছিল। কে শাহজাহান?””তৃণমূল কাউকে আড়াল করছে না। ওকে আড়াল করছে বিচারব্যবস্থা।””ইডির মামলার পরিপ্রেক্ষিতে তদন্তের জন্য সিট গঠনের নির্দেশ ও পরিবর্তিতে তাতে স্থগিতাদেশের প্রসঙ্গও তুলে ধরেন অভিষেক।””সব মিলিয়ে তাঁর দাবি, আইনি জটের কারণেই আটকে রয়েছে শাহজাহানের গ্রেপ্তারি।”

বিরোধীরা অভিষেকের বক্তব্যকে অস্বীকার করেছেন।তাদের দাবি, তৃণমূল শাহজাহানকে আড়াল করছে।বিরোধীরা শাহজাহানের গ্রেপ্তারির দাবি জানিয়েছেন।

আদালতের স্থগিতাদেশের পরবর্তী পদক্ষেপ কী হবে তা এখনও স্পষ্ট নয়।শাহজাহান কবে গ্রেপ্তার হবেন তাও অনিশ্চিত।